ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার, রিজার্ভে স্বস্তি

সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সোমবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ব্যাংক কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়ে দিচ্ছে। হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্সে ধারাবাহিকতা দেখা যাচ্ছে। জুলাই মাসে প্রবাসীরা ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা প্রায় ৩০ হাজার ২৩0 কোটি টাকার সমতুল্য।


চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে এসেছে মোট ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ৪১৪ কোটি ডলার।


গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে রেকর্ড পরিমাণ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ডলারের জোগানে স্বস্তি প্রদান করছে।

ads
ads
ads

Our Facebook Page

↑